বাম্বোলিম: আইএসএলে (ISL) ফের আটকে গেল এটিকে মোহনবাগান (ATK Mohunbagan)। বৃহস্পতিবার বেঙ্গালুরু এফসি-র (Bengaluru FC) বিরুদ্ধে এই ম্যাচ ছিল রয় কৃষ্ণর আইএএলে পঞ্চাশতম ম্যাচ। তবে ম্যাচটিকে স্মরণীয় করে রাখতে পারলেন না রয় কৃষ্ণ। গোল করেও দলকে জেতাতে পারলেন না তিনি।

চলতি আইএসএলে প্রথম দুই ম্যাচে জিতেছিল এটিকে মোহনবাগান । এরপরেই জোড়া হার আর তারপর জোড়া ড্র । বৃহস্পতিবার বাম্বোলিমের জিএমসি অ্যাথলেটিক স্টেডিয়ামে আবারও পয়েন্ট ভাগাভাগি করতে হল এটিকে মোহনবাগানকে । বেঙ্গালুরু এফসি-র (Bengaluru FC) বিরুদ্ধে এগিয়ে গিয়েও ৩-৩ ড্র করল এটিকে মোহনবাগান ।

বৃহস্পতিবার ম্যাচের প্রথমার্ধেই হয় ৪ গোল। ম্যাচের ১৩ মিনিটে শুভাশিস বসুর গোলে এগিয়ে যায় এটিকে মোহনবাগান। বউমাসের কর্নার থেকে গোল করে দলকে এগিয়ে দেন শুভাশিস । কিন্তু সেই স্বস্তি বেশিক্ষণ স্থায়ী হয়নি। ১৮ মিনিটে ম্যাচে সমতায় ফেরে বেঙ্গালুরু। পেনাল্টি থেকে গোল করেন ক্লেটন সিলভা ।

২৬ মিনিটে বেঙ্গালুরুকে এগিয়ে দেন দানিশ ফারুক। ক্লেটনের কর্নার থেকে হেডে গোল করে দলকে এগিয়ে দেন তিনি। মোহনবাগানের ডিফেন্সে কার্যত ভেঙে গুঁড়িয়ে দিচ্ছিলেন ক্লেটনরা। কিন্তু ৩৮ মিনিটে বউমাস গোল করে স্কোরলাইন ২-২ করেন।

আরও পড়ুন: সকলের সামনে একে অন্যকে দোষারোপ করছেন সৌরভ-কোহলি, কী প্রতিক্রিয়া কপিলের?

দ্বিতীয়ার্ধের ৫৮ মিনিটে সবুজ-মেরুন বাহিনীকে এগিয়ে দেন কৃষ্ণ। ম্যাচের ৭২ মিনিট পর্যন্ত মোহনবাগান এগিয়ে থাকলেও প্রিন্স ইবারা স্কোরলাইন ৩-৩ করেন। এরপর নির্ধারিত সময়ের পর যোগ করা সময়েও কোনও দল আর গোল করতে পারিনি। ম্যাচ শেষ হয় ৩-৩ স্কোরে।

ম্যাচের ৮৫ মিনিটে ক্লেটনের জায়গায় মাঠে নামেন বেঙ্গালুরু এফসি-র সুনীল ছেত্রী। কিন্তু তাতে কোনও লাভ হয়নি। ম্যাচের স্কোরলাইন পাল্টায়নি। ৩-৩ গোলেই শেষ হয় ম্যাচ।

২১ ডিসেম্বর এটিকে মোহনবাগান মুখোমুখি হবে নর্থ-ইস্ট ইউনাইটেডের।

from sports https://ift.tt/3oYumpq
via IFTTT
Oxygen Concentrator
oxygen cylinder
0 মন্তব্যসমূহ