মেলবোর্ন: অ্যাশেজ বক্সিং ডে টেস্ট আর মাত্র এক দিন বাকি। আর তার আগের দিনই মোটামুটি নিশ্চিত যে মেলবোর্ন টেস্টে অভিষেক হতে চলেছে স্কট বোল্যান্ডের। অস্ট্রেলিয়া ইতিমধ্যেই সিরিজে ২-০ তে এগিয়ে আছে। MCG-তে জয় তাদের সিরিজ নিশ্চিত করতে সাহায্য করবে। বোল্যান্ড সোমবার স্কোয়াডে আসেন কারণ জশ হ্যাজলউডকে পাওয়া যাবে না এই ম্যাচে। সাইড স্ট্রেনের জন্য এমসিজি টেস্ট থেকে ছিটকে গিয়েছেন।

এমসিজি বোল্যান্ডের ঘরের মাঠ। ২৬টি প্রথম শ্রেণির ম্যাচে এখানে ৯১ উইকেট নিয়েছেন তিনি। বক্সিং ডে টেস্টে ঘরের মাঠে অভিষেক হওয়ার থেকে ভাল কিছু আর হতে পারে না। এমনকী অ্যাশেজের মঞ্চ। তৃতীয় টেস্টের একদিন আগেই একাদশ ঘোষণা করে ফেলেছে অস্ট্রেলিয়া। তাতেই রাখা হয়েছে বোল্যান্ডকে। দ্বিতীয় টেস্টে অভিষেক হওয়া মাইকেন নেসার ও অ্যাডিলেডে দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট নেওয়া ঝাই রিচার্ডসনকে বাদ দেওয়া হয়েছে দল থেকে। দলে ঢুকেছেন প্যাট কামিন্স। তিনিই নেতৃত্ব দেবেন মেলবোর্ন টেস্টে দলকে।

অ্যাশেজে পরপর ২ টেস্ট জয় এসেছে। ব্রিসবেনের(brisbane) পর অ্যাডিলেড (adilade) টেস্টেও জয় ছিনিয়ে নিয়েছে অস্ট্রেলিয়া (australia)। আর এরপরই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (wtc points) পয়েন্ট টেবিলেও এগিয়ে গেল অস্ট্রেলিয়া। এই মুহূর্তে তাঁরা ২ নম্বর স্থানে রয়েছে। ভারতীয় দল রয়েছে পয়েন্ট টেবিলে চতুর্থ স্থানে।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে শীর্ষে রয়েছে শ্রীলঙ্কা। ২ ম্যাচ খেলে ২ ম্যাচই জিতেছে তারা। তালিকায় দ্বিতীয় স্থানে থাকা অস্ট্রেলিয়াও ২ ম্যাচ খেলে ২ ম্যাচ জিতেছে।। পাকিস্তান তালিকায় তৃতীয় স্থানে রয়েছে। ৪ ম্যাচ খেলে ৩ ম্যাচে জয় পেয়েছে তারা। আর ৬ ম্যাচে ৩টিতে জয় পেয়ে চতুর্থ স্থানে টিম ইন্ডিয়া।

প্রথম টেস্টে গাব্বায় (gabba) জয় এসেছিল। দ্বিতীয় টেস্টে অ্যাডিলেডেও দুরন্ত জয় ছিনিয়ে নিল অস্ট্রেলিয়া (australia)। অ্যাশেজে (ashes) ২-০ ব্যবধানে এগিয়ে গেল তারা। ইংল্যান্ডের (england) বিরুদ্ধে গোলাপি বলের টেস্টে ২৭৫ রানের বিশাল ব্যবধানে জয় পেল ব্যাগি গ্রিনরা। বল হাতে ৫ উইকেট তুলে নিলেন জাই রিচার্ডসন। শতরান হাঁকিয়ে ম্যাচের সেরা হলেন মার্নাস লাবুশেন।

from sports https://ift.tt/3qriP19
via IFTTT
Oxygen Concentrator
oxygen cylinder
0 মন্তব্যসমূহ