মুম্বই: জামিনে মুক্তি পেল বিরাট কোহলির (Virat Kohli) মেয়েকে ধর্ষণের হুমকি দেওয়ার অভিযোগে ধৃত যুবক। টি-টোয়েন্টি বিশ্বকাপ চলাকালীন বিরাটের ৯ মাস বয়সী মেয়েকে ধর্ষণের হুমকি দেওয়ায় হায়দরাবাদ থেকে গ্রেফতার করা হয়েছিল ২৩ বছরের সফটওয়ার ইঞ্জিনিয়ার রামগণেশ আকুবাথিনিকে। শনিবার মুম্বইয়ের একটি আদালত তাকে জামিন দেওয়ার সময় জানায়, বিতর্কিত ট্যুইটগুলি ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলি বা তাঁর পরিবারের উদ্দেশে নাও হতে পারে। বিচারক বলেন, 'কেবলমাত্র ভারতীয় ক্রিকেট দলের এক সদস্যের সঙ্গে বিষয়টি যুক্ত বলে জামিনের আবেদন নাকচ করা যায় না।'

কোহলির ৯ মাসের শিশুসন্তানকে ভয়ঙ্কর হুমকি দেওয়ার অভিযোগে হায়দরাবাদ থেকে এক ব্যক্তিকে গ্রেফতার করেছিল মুম্বই পুলিশ। জানা গিয়েছিল, অভিযুক্তের নাম রামনাগেশ আলিবাথিনি। তার বয়স ২৩ বছর। পেশায় সে একজন সফটওয়্যাল ইঞ্জিনিয়ার। তার আগে একটি অ্যাপভিত্তিক খাদ্যসরবরাহকারী সংস্থাতেও চাকরি করেছে। তাকে হায়দরাবাদ থেকে মুম্বই নিয়ে আসা হয়েছিল।

টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ হারার পর ধর্ম নিয়ে আক্রান্ত হতে হয়েছিল মহম্মদ শামিকে। তারপরই সতীর্থের পাশে দাঁড়িয়েছিলেন বিরাট কোহলি। নিউজিল্যান্ড ম্যাচের আগে কোহলি বলেছিলেন, 'আমার কাছে ধর্ম নিয়ে কাউকে আক্রমণ করা সবচেয়ে নৃশংস কাজ। কোনও পরিস্থিতি নিয়ে সাবরই ব্যক্তিগত মত থাকতে পারে। আমি ব্যক্তিগতভাবে কোনওদিন কারও সঙ্গে ধর্ম নিয়ে বিভেদ করার কথা ভাবতেও পারিনি। কারণ প্রত্যেক মানুষের কাছেই এটা খুব ব্যক্তিগত আর পবিত্র বিষয়।'

কোহলির সেই মন্তব্যের জেরে আক্রান্ত হতে হয়েছিল তাঁর ৯ মাসের কন্যাসন্তান ভামিকাকে। সোশ্যাল মিডিয়ায় ভামিকাকে দেওয়া হয় ধর্ষণের হুমকি! যা নিয়ে রীতিমতো হইচই পড়ে গিয়েছিল। একটি ট্যুইটার হ্যান্ডল থেকে কোহলির মেয়ে ভামিকাকে ধর্ষণের হুমকি দেওয়া হয়েছিল। পরে সেই হ্যান্ডলটি অবশ্য ডিলিট করে দেওয়া হয়।

ভামিকাকে আক্রান্ত হতে দেখে স্তম্ভিত হয়ে গিয়েছিলেন পাকিস্তানের এক কিংবদন্তি। দুঃসহ সময়ে কোহলি পাশে দাঁড়িয়েছিলেন ইনজামাম উল হক। বিরাটের পাশে দাঁড়িয়ে ইঞ্জি বলেছিলেন, 'আমি শুনেছি কোহলির মেয়েকে হুমকি দেওয়া হয়েছে। মানুষকে বুঝতে হবে দিনের শেষে এটা একটা খেলা। আমরা হয়তো আলাদা দেশের প্রতিনিধিত্ব করছি, তবে খেলছি তো একটাই খেলা। কোহলির নেতৃত্ব বা ওর ব্যাটিং নিয়ে সমালোচনা করুন, কিন্তু ওর পরিবারকে আক্রমণ করার অধিকার পেলেন কোথা থেকে।' ইনজামাম আরও বলেছিলেন, 'কয়েকদিন আগে শামিরও একইরকম অভিজ্ঞতা হয়েছিল। হার-জিত তো খেলার অঙ্গ। কোহলির পরিবারকে আক্রান্ত হতে দেখে আমি অত্যন্ত দুঃখিত।'

from sports https://ift.tt/2Ztqrad
via IFTTT
Oxygen Concentrator
oxygen cylinder
0 মন্তব্যসমূহ